Wednesday, 18 February 2026 • 7:21 AM

ঝিনাইদহে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

January 13, 2026 👁️ 46

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রান্ত (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় নয়ন (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলবাড়িয়া টু সাবব্রিজ সড়কের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাবব্রীজের কাছে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক প্রান্ত ও নয়ন নামে দুই যুবক ছিটকিয়ে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন। আহত নয়নের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহত প্রান্ত ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে ও আহত নয়ন একই গ্রামের নফর আলীর ছেলে।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *