Monday, 16 February 2026 • 2:43 AM

সফটওয়্যার ও এআই সমন্বয়ে এল ‘অ্যাপল ক্রিয়েটর স্টুডিও’

January 15, 2026 👁️ 49

এর মধ্যে রয়েছে ম্যাক ও আইপ্যাডে ব্যবহারযোগ্য ‘ফাইনাল কাট প্রো’, ‘লজিক প্রো’ ও ‘পিক্সেলমেটর প্রো’-এর মতো শক্তিশালী সব সফটওয়্যার।

কোম্পানির সবচেয়ে পরিচিত কিছু ক্রিয়েটিভ টুলস বা সফটওয়্যারকে একটি সাবস্ক্রিপশনের আওতায় নিয়ে এসেছে অ্যাপল ক্রিয়েটর স্টুডিও। যার মধ্যে রয়েছে ম্যাক ও আইপ্যাডে ব্যবহারযোগ্য ‘ফাইনাল কাট প্রো’, ‘লজিক প্রো’ ও ‘পিক্সেলমেটর প্রো’-এর মতো শক্তিশালী সব সফটওয়্যার।

এ প্যাকেজের আওতায় অ্যাপলের কিনোট, পেইজ ও নাম্বার্স-এ প্রিমিয়াম কনটেন্ট ও এআইচালিত নতুন সব ফিচার যোগ করেছে কোম্পানিটি।

এ ছাড়া, যারা আইডিয়া শেয়ার বা ব্রেইনস্টর্মিংয়ের জন্য ডিজিটাল হোয়াইটবোর্ডিং অ্যাপ ‘ফ্রিফর্ম’ ব্যবহার করেন তাদের জন্য পরে আরও কিছু উন্নত সুবিধা যোগ করবে অ্যাপল।

ভিডিও এডিটিংয়ের কাজ আরও দ্রুত করতে ‘ফাইনাল কাট প্রো’তে ট্রান্সক্রিপ্টভিত্তিক সার্চ বা কথার ভিত্তিতে খোঁজা, ভিজ্যুয়াল সার্চ ও বিট ডিটেকশনের মতো নতুন টুল যোগ করেছে কোম্পানিটি।

অন্যদিকে, সংগীত তৈরির কাজে সহায়তার জন্য ‘লজিক প্রো’তে অ্যাপল এনেছে নি‘সিন্থ প্লেয়ার’ ও ‘কর্ড আইডি’র মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত সব ফিচার।

প্রথমবারের মতো আইপ্যাডের জন্য পাওয়া যাবে কোম্পানির জনপ্রিয় ফটোশপের বিকল্প অ্যাপ ‘পিক্সেলমেটর প্রো’ এবং এতে অ্যাপল পেন্সিল ব্যবহারের সুবিধাও থাকবে।

অ্যাপল বলেছে, এ সাবস্ক্রিপশনটি আগামী ২৮ জানুয়ারি থেকে অ্যাপ স্টোরে চালু হবে।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *