Wednesday, 18 February 2026 • 8:32 AM

সুপার কোপা ফাইনালে মুখোমুখি বার্সা ও রিয়াল, কে এগিয়ে?

January 11, 2026 👁️ 62

স্প্যানিশ সুপারকোপার ফাইনালে আবারও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। আজ রবিবার দিবাগত রাত ১টায় সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচে মৌসুমের প্রথম ঘরোয়া ট্রফি জয়ের লড়াই। চলতি মৌসুমে এটি দুই দলের দ্বিতীয় এল ক্লাসিকো।

সেমিফাইনালে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে, যেখানে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেতে হয়েছে। টানা চতুর্থবারের মতো সুপারকোপা ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট। শেষ চারবারের সুপারকোপা জয়ী দল পরবর্তী লা লিগা শিরোপাও জিতেছে।

মৌসুমের শুরুতে অক্টোবরের ক্লাসিকোতে জয় পেয়েছিল রিয়াল, কিন্তু হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা এখন টানা নয় ম্যাচে জয়ী এবং লা লিগার শীর্ষে চার পয়েন্ট এগিয়ে। রাফিনহা, পেদ্রি ও গোলরক্ষক হুয়ান গার্সিয়ার প্রত্যাবর্তন বার্সাকে নতুন প্রাণ দিয়েছে। দলের মাঝমাঠে নিয়ন্ত্রণ, আক্রমণে গতি এবং রক্ষণে দৃঢ়তা সব মিলিয়ে বার্সেলোনা ফাইনালে শক্তিশালী অবস্থানে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে হারের পর তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও সাম্প্রতিক কয়েকটি জয় পরিস্থিতি সামলেছে, কিন্তু রক্ষণভাগের চ্যালেঞ্জ এখনো বড়। চোটে আছেন রুডিগার ও মিলিতাও, ফলে প্রয়োজন হলে মিডফিল্ডারদের দিয়ে ডিফেন্স সাজাতে হচ্ছে।

রিয়ালের আক্রমণে কিলিয়ান এমবাপে থাকায় শক্তি বাড়বে। চলতি মৌসুমে তিনি ২৯ গোল করেছেন এবং ক্লাসিকোতে পাঁচ ম্যাচে ছয় গোল করেছেন। তবে বার্সেলোনার রাফিনহা, ইয়ামাল, লেওয়ানডস্কি, ফেরান তোরেস, দানি ওলমো ও মার্কাস রাশফোর্ড। এই অপশনগুলো কোচ ফ্লিককে বেঞ্চ থেকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা দিচ্ছে।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *