Saturday, 13 June 2026 • 4:25 AM

মিনেসোটায় ৭০০ অভিবাসন এজেন্ট প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

February 4, 2026 👁️ 116

উত্তেজনা কমাতে নতুন করে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন এজেন্টের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প প্রশাসন। সেখানে ইমিগ্রেশন এজেন্টের সংখ্যা ৭০০ কমিয়ে আনবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের সীমান্ত জার টম হোমান।

এজেন্টদের হাতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে টম হোমান এই ঘোষণা দেন।

ট্রাম্প চলতি বছর মিনিয়াপলিস এবং এর আশেপাশে হাজার হাজার সশস্ত্র ইমিগ্রেশন এজেন্ট মোতায়েন করেছেন। যার ফলে বিক্ষোভ দেখা দিয়েছে। হোমান বলেছেন, তিনি আংশিকভাবে মোতায়েন কমিয়ে আনছেন কারণ তিনি মিনেসোটার নির্বাচিত শেরিফদের কাছ থেকে ‘অভূতপূর্ব’ সহযোগিতা দেখতে পাচ্ছেন যারা কাউন্টি কারাগার পরিচালনা করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে আমার লক্ষ্য হল যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ প্রত্যাহার এবং এই ঢেউয়ের অবসান ঘটানো বলে জানান হোম্যান। তিনি আরও বলেন, ফেডারেল এজেন্টদের সম্পূর্ণ অপসারণ এখনও অভিবাসন প্রয়োগকারী অভিযানের অগ্রগতির উপর নির্ভরশীল।

হোমান সংবাদ সম্মেলনে বলেন, স্পষ্ট করে বলতে চাই, ট্রাম্প ব্যাপকভাবে নির্বাসন অর্জন করতে চান এবং এই দেশ জুড়ে প্রতিদিন অভিবাসন প্রয়োগকারী পদক্ষেপ অব্যাহত থাকবে। ট্রাম্প একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত দুই মাসে ৩ হাজারের বেশি ফেডারেল অভিবাসন এজেন্ট মিনিয়াপলিসে নেমে এসেছেন, যাকে ট্রাম্প প্রশাসন অপারেশন মেট্রো সার্জ নামে অভিহিত করেছে। শহরে ৬০০ জন স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তা রয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে,অভিযান শুরু হওয়ার পর থেকে এজেন্টরা প্রায় ৩ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে।

সূত্র: রয়টার্স।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *