Saturday, 13 June 2026 • 4:27 AM

দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড নিহত

January 14, 2026 👁️ 121

দক্ষিণ কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত আহমেদ দেওয়ান দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকার বাসিন্দা। তিনি মৃত নসা দেওয়ানের ছেলে।

নিহতের মেয়ের জামাই মো. পিন্টু জানান, তার শ্বশুর আহমেদ দেওয়ান ভোরে বাসা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে ডিউটিতে যাওয়ার পথে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *