Saturday, 13 June 2026 • 4:26 AM

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ গ্রেপ্তার

January 15, 2026 👁️ 120

“তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে,” বলেন ওসি আব্দুল্লাহ আল মামুন।

ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের কলেজপাড়া এলাকার বাসা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আসিফের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *