Wednesday, 18 February 2026 • 6:13 AM

বগুড়া-৭ আসনে গণসংযোগে ব্যস্ত জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী গোলাম রব্বানী

January 19, 2026 👁️ 48

গাবতলী প্রতিনিধি (বগুড়া ): বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলার বাগবাড়ী ও কোলারবাড়ী এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ জামাতে ইসলামী এমপি প্রার্থী গোলাম রব্বানী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে মানুষের কল্যাণে তৈরি আইন কার্যকর থাকলেও সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তিনি বলেন, গত ৫৪–৫৫ বছরে বিভিন্ন দফা ও কর্মসূচির কথা বলা হলেও দারিদ্র্য, বৈষম্য ও অব্যবস্থাপনা থেকেই গেছে। এ অবস্থায় ধাপে ধাপে আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।ইসলামের কথা বললেই একটি শ্রেণির মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখায় বলেও অভিযোগ করেন তিনি।গোলাম রব্বানী গাবতলী ও শাহজাহানপুর এলাকা ঘুরে তিনি রাস্তাঘাট, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল চিত্র দেখেছেন। তার মতে, ভালো সমাজ ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।তিনি আরও বলেন, দীর্ঘ সময়ে রাজনীতিবিদদের সম্পদ বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থার তেমন উন্নতি হয়নি। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে বেকারত্ব কমবে, যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং যাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য হ্রাস পাবে।শ্রমিক ও কৃষকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী নীতিতে শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকে। কৃষকদের জন্য বিনামূল্যে সার, স্বল্পসুদে ঋণ এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, যাতে তারা পণ্য সংরক্ষণ করে প্রয়োজনে বিক্রি করতে পারে।তিনি দাবি করেন, আল্লাহর আইন কার্যকর হলে সমাজে খুন, চাঁদাবাজি ও সন্ত্রাস কমবে। দলটিকে নিয়ে ভয় দেখানোর রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী সত্য, সততা ও ন্যায়ের পথে থেকেই রাজনীতি করে যাচ্ছে।সবশেষে তিনি বলেন, তার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই; উদ্দেশ্য একটাই—কোরআনের আদর্শের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন,“গাবতলীর মাটিতে কোরআনের আদর্শ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ন্যায়নীতি ও চাঁদামুক্ত বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Comments

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *